রাসিকে ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকার শপথ আ.লীগে

রাজশাহী প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ২৩:৪০আপডেট : ২৮ জুন ২০১৮, ১২:৫২

ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছেন আওয়ামী লীগের নেতারা (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে প্রচার-প্রচারণার দিনগুলোতে এক্যবদ্ধ থাকার শপথ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৭ জুন) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তারা এ শপথ নেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘গত ৫ বছরে রাজশাহী নগরের মানুষ কোনও উন্নয়ন দেখতে পাননি। তারা বিষয়টি বুঝতে পেরে এখন পরিবর্তন দেখতে চাইছেন। আগামী সিটি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য নগরবাসী অপেক্ষা করছেন। এখন কোনও অপপ্রচারে ভোটারদের সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে, ভোটারদের পাশে থাকতে হবে।’

লিটন আরও বলেন, ‘এই রাজশাহীতে আমার জন্ম। এখানকার মাটি আমাকে টানে, আমি কোথাও যেতে পারবো না। আমি শিক্ষিত হয়ে এসেছি, আমার মধ্যে মেধা আছে, আমাকে আরেকটি বার সুযোগ দিন, আমি রাজশাহী বদলে দিতে চাই।’

ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকার শপথ নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা (ছবি- প্রতিনিধি)

লিটন বলেন, ‘কারও চোখ রাঙানো সহ্য করবো না। সবাই সম্মিলিতভাবে বাঘের মতো লড়াই করে নৌকার বিজয় নিশ্চিত করবো। বিএনপি জনগণের রায়ে পরাজিত হয়েছে। কারণ, জনগণ উন্নয়ন চায়। বিএনপির ওপর জনগণের আস্থা নেই বলেই তারা আওয়ামী লীগ প্রার্থীকে বেছে নেবে। আগামী ৩০ জুলাই রাজশাহীতেও ভোটাররা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন– রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, মুক্তিযোদ্ধা নওসের আলী, মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নিঘাত পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম