পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুন) বিকালে তেঁতুলিয়া উপজেলা শালবাহান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজাহারুলের বাড়ি তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দরগাশিং এলাকায়। তিনি ওই এলাকার সুরুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে আজহারুল শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট নির্মাণ করছিলেন। এমন সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।








