‘জাতীয় নির্বাচনে ৩শ’ আসনেই অংশ নেবে ইসলামী আন্দোলন’

রংপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ০৯:৩৬আপডেট : ২৮ জুন ২০১৮, ০৯:৪২

রংপুরে ইসলামী আন্দোলনের নেতা ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন ৩০০ আসনেই অংশ নেবে। তিনি রংপুরের ৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, ‘আমরা নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’ বুধবার সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী আন্দোলনের রংপুর মহানগরের উদ্যেগে ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আমরা বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে আমাদের জনপ্রিয়তা প্রমাণ করেছি। এখন আমাদের দল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল একথা সাংবাদিক ভাইয়েরাও স্বীকার করে নিয়েছেন।’

সমাবেশে রংপুরের ছয়টি আসনে তার দলের ছয় জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন- রংপুর ১ আসনে মোখতার হোসেন, রংপুর ২ আসনে মাওলানা আশরাফ আলী, রংপুর ৩ আসনে আমিরুজ্জামান পিয়াল, রংপুর ৪ আসনে মো. বদিউজ্জামান, রংপুর ৫ আসনে সফিউল আলম ভোলা মন্ডল এবং রংপুর ৬ আসনে মওলানা বেলাল হোসেন। সৈয়দ রেজাউল করিম সবাইকে তার দলের প্রতীক পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

মহানগর সভাপতি আব্দুর রহমান কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আকন্দ, জেলা সভাপতি গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন- বিএনপি-জোটের ‘শর্ট টাইম’ আন্দোলনের পরিকল্পনা


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম