বিএনপি আমার আহ্বানে সাড়া দিয়েছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ১১:২৭আপডেট : ২৮ জুন ২০১৮, ১১:৩৩

কাদের সিদ্দিকীর সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য বন্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপি একত্রে কাজ করবে। ভোট ডাকাতদের ধরতে বিএনপির নেতাকর্মীদের এক হয়ে সংগ্রাম করার আহ্বান জানিয়েছিলাম। তারা আমার সেই আহ্বানে সারা দিয়েছে, আমি তাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’

বুধবার (২৭ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন সংক্রান্ত এক জরুরি সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যদি আবার ভোট গণনা করা হয়, তাহলে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থীর বিজয় হবে। এভাবে একটি দেশে চলতে পারে না। পৃথিবীর কোথাও ১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায় না। কিন্তু গাজীপুরের নির্বাচনে বেলা ১১টায় ব্যালট পেপার ফুরিয়ে গেছে। নির্বাচনে ভোট গণনার আগ পর্যন্ত রিটার্নিং ও প্রিজাইডিং অফিসাররা কোন কেন্দ্রে কতো ভোট পড়েছে কখনও সেই হিসাব দিতে পারেনি। এটা হিসাব দেওয়ার বিধি-বিধান রয়েছে।’ 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

এদিকে কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকদের পক্ষ থেকে বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী এনামুল করিম অটলকে প্রার্থিতা প্রত্যাহার করে গামছা মার্কার হয়ে কাজ করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। সভা শেষে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী কাদের সিদ্দিকীর সঙ্গে গামছা মার্কার মিছিল বের করলে এনামুলের সমর্থকরাও ধানের শীষের মিছিল বের করে।

জেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকদের নির্দেশনায় প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বাসাইল পৌরসভায় বিএনপির নেতাকর্মীদের গামছা মার্কার হয়ে কাজ করার আহ্বান জানান।

এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ। 

উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫ জন। আগামী ৩০ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- ‘জাতীয় নির্বাচনে ৩শ’ আসনেই অংশ নেবে ইসলামী আন্দোলন’

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান