সিলেট সিটি মেয়রের দায়িত্ব হস্তান্তর

সিলেট প্রতিনিধি
২৮ জুন ২০১৮, ১৮:০৫আপডেট : ২৮ জুন ২০১৮, ২০:৫৩

আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি) সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিতে আইন মেনে মেয়রের পদ ছাড়লেন আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে তিনি অফিসের জরুরি কাগজপত্রে সই করেন। আরিফুল হকের শেষ কর্মদিবস উপলক্ষে সিসিক কর্মকতা-কর্মচারীরা বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক বলেন, ‘সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। যাওয়ার আগে তিনি করপোরেশনের জরুরি ফাইলপত্রে স্বাক্ষর করেন।’

বিদায়ী অনুষ্ঠানে করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতাই পারে আমাকে এ পদে আবার নিয়ে আসতে। সিলেট মহানগরীর উন্নয়নের জন্য আমার সঙ্গে আপনারা অনেক কষ্ট করেছেন।’

তিনি আরও বলেন, ‘বন্ধের সময়ও অনেকবার আমার ডাকে আপনারা সাড়া দিয়ে অফিসে এসেছেন। এই মহানগরীর উন্নয়নে আপনাদের নিরলস সহযোগিতা পাওয়ায় অনেক জটিল ও কঠিন কাজ আমি সহজেই শেষ করতে পেরেছি।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম