নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ০৯:২৯আপডেট : ২৯ জুন ২০১৮, ০৯:৩৫

বরগুনা বরগুনার বিশখালী নদীতে গোসল করে গিয়ে স্রোতে ভেসে গেছে শ্রাবন নামের (১২) বছরের এক শিশু। বৃহস্পিতবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ঘাটের পাশে ঘাটলায় এ ঘটনা ঘটে।

শিশু শ্রবনের মা তাসলিমা ও বাবার নাম মাহিন। কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু জানান, কাকচিড়া এলাকার আব্দুল কাদের মিয়ার মেয়ে তাসলিমা তার ছেলেদের নিয়ে ঢাকা থেকে সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে আসেন। তাসলিমার তিন ছেলের  মেধ্যে মেঝ ছেলে শ্রাবন আরও তিন জন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। কাকচিড়া ঘাটের পাশের ঘাটলায় গোসল করতে থাকলে জোয়ারের পানির চাপে শ্রাবন ভেসে যায়। এসময় শিশুরা চিৎকার শুরু করলে লোকজন এসে খুঁজলেও শ্রাবনকে পাওয়া যায়নি।

চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু আরও জানান, ‘আমরা দ্রুত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের নিয়ে শিশুটির খোঁজ করেছি। এখন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে খোঁজ করে যাচ্ছে। শিশুটিকে উদ্ধার করার জন্য বরিশাল থেকে ডুবুরিও এসেছে।’

আরও পড়ুন- সৈয়দপুরে গোসল করতে নেমে নদীতে ডুবে শিশুর মৃত্যু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম