সাভারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ১০:০৭আপডেট : ২৯ জুন ২০১৮, ১৩:০৬

ধর্ষণ সাভারে এক টাইলস মিস্ত্রির বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত দুই মাসে বেশ কয়েকবার শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে সাভারের স্মরণিকা এলাকায় ভাড়া বাসায় থাকে। শিক্ষার্থীর মা পোশাক কারখানায় চাকরি করেন, আর বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বাবা-মা বাড়িতে না থাকায় একা পেয়ে শিশুটিকে গত দুই মাসে বেশ কয়েকবার ধর্ষণ করে একই বাড়ির ভাড়াটিয়া টাইলস মিস্ত্রি মিল্ক। ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুকে ভয়ভীতিও দেখাচ্ছিল সে।

আরও অভিযোগ করা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়িতে একা পেয়ে ওই শিশুকে ফের ধর্ষণ করে টাইলস মিস্ত্রি। এ সময় বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মিল্ক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও বখাটে ধর্ষণকারীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- পুলিশের নির্যাতন: বিচার দাবি ইউপি চেয়ারম্যানের, আ.লীগ নেতারা চান মীমাংসা

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম