বাংলাদেশের উন্নয়ন নিয়ে গবেষণা করছে বিশ্ব: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ২২:৪৯আপডেট : ২৯ জুন ২০১৮, ২৩:০১

মঞ্চে অন্যান্যের মধ্যে আ হ ম মুস্তফা কামাল (ছবি- প্রতিনিধি)

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের সার্বিক উন্নয়নে রাজনীতি করে; এক শ্রেণির মানুষকে মোটাতাজা করার রাজনীতি করে না। গত ৯ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা বিশ্বে এক দৃষ্টান্ত হিসেবে থাকবে। সারাবিশ্ব এখন বাংলদেশের এ উন্নয়ন নিয়ে গবেষণা করছে। এমন কোনও সেক্টর নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ছোঁয়া লাগেনি। উন্নয়নশীল এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।’

শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আজ বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে আছে। এদেশকে গরিবের তকমা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসনার হাতেই বাংলাদেশ ও এদেশের জনগণ নিরাপদ। এদেশের উন্নয়ন তার হাতেই সম্ভব।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে বলতে হবে, সব বিভ্রান্তির অবসান ঘটিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তাহলে একটি শক্তিশালী বাংলাদেশ গঠিত হবে।’

পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, জেলা আওয়ামী লীগ সদস্য আবদুল হামিদ, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম