আখাউড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ২৩:৪৭আপডেট : ২৯ জুন ২০১৮, ২৩:৪৯

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে জান্নাত (৮) ও সাইদ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) দুপুরে উপজেলার মনিয়ন্দ মধ্যপাড়ায় মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল ভুঁইয়া এ খবর নিশ্চিত করেন।

নিহত জান্নাত ও সাইদ মনিয়ন্দ গ্রামের মাসুক মিয়ার সন্তান।

স্বজনরা জানান, জান্নাত ও সাইদ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এর একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে বাড়ির লোকজন প্রথমে জান্নাতের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। একই সময়ে পানিতে খোঁজাখোঁজি করে সাইদের লাশ উদ্ধার করা হয়। পরে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান কামাল ভুঁইয়া বলেন, ভাই-বোনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম