নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৪:৫৭আপডেট : ৩০ জুন ২০১৮, ১৪:৫৭

ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের একটি ডোবা থেকে  মুনিম মিয়া (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুন) বেলা ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরা বাড়ী গ্রামের নাজিব উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান,কসবা আড়াইবাড়ী ইকরা হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী মুনিম মিয়া (১০) শুক্রবার বিকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুজি করা হয়। আজ সকালে মাদ্রাসার কাছে একটি ডোবায় মুনিম মিয়ার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেন জানান, সুরতহাল রির্পোটে প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ ব্যাপারে এখনেও পুলিশ নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আপাতত থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম