মুক্তামনির কুলখানি ৬ জুলাই

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৮:২৪আপডেট : ৩০ জুন ২০১৮, ১৮:২৭

বাবার সঙ্গে মুক্তামনি

রক্তনালীর টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু মুক্তামনির কুলখানি শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ায় দেশব্যাপী পরিচিত ছিল মুক্তামনি।

মুক্তামনির বাবা মো. ইব্রাহিম হোসেন বলেন, আগামী শুক্রবার (৬ জুলাই) জুমার নামাজের পরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে মুক্তামানির কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

ইব্রাহিম হোসেন  তার মেয়েটির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘সবাই আমার আম্মুর (মুক্তামনি) জন্য দোয়া করবেন। সে দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছে। মানুষের শরীরে পোকা হওয়ার চেয়ে বড় কষ্টের কিছু হতে পারে না। আল্লাহ যেন তাকে ভালো রাখে সবার কাছে সেই দোয়া চাচ্ছি। আমার আম্মুর (মুক্তামনি) জন্য সবাই অনেক চেষ্টা করেছে। চিকিৎসকদের চেষ্টার কোনও ঘাটতি ছিল না। সবাই অনেক চেষ্টা করেছেন কিন্তু মৃত্যুতে কারও হাত থাকে না।’

প্রসঙ্গত: গত বছর ‘মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে  প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অন্যান্য সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ১২ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে বিরল রোগ রোগ হিসেবে ধারণা করা হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার একাধিক অস্ত্রোপচার ও পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন মুক্তামনি রক্তনালীর টিউমারে আক্রান্ত। এরপর আরও অস্ত্রোপচার ও চিকিৎসায় মুক্তামনি প্রথম ভালো বোধ করায় গত বছরের ২২ ডিসেম্বর বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরে সে। এর পাঁচ মাস পর গত ২৩ মে সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মুক্তামনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম