ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্রে দাঁড়িয়ে থাকার নির্দেশ বুলবুলের

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১৯:০২আপডেট : ৩০ জুন ২০১৮, ১৯:১৫

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

দলের সব নেতাকর্মীকে ভোটের দিন নিজ নিজ কেন্দ্রে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘ভোটের দিন আপনারা সবাই নিজ নিজ কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন; দেখি কে ভোট ডাকাতি করতে আসে। আমরা এবার আওয়ামী লীগের চরিত্র রাজশাহীর মানুষের কাছে উন্মোচিত করতে চাই।’

শনিবার (৩০ জুন) দুপুরে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে বুলবুল এসব কথা বলেন।

বুলবুল বলেন, ‘১৯৭২ সালে মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন আহমেদ যেমন আওয়ামী লীগের চরিত্র জনগণের সামনে উন্মোচন করেছিলেন, এবার আমরাও তাদের চরিত্র রাজশাহীর মানুষের কাছে উন্মোচিত করতে চাই।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘একটি ভোটও ডাকাতি হতে দেবো না, জীবন দিয়ে হলেও আমরা আমাদের ভোট রক্ষা করবো।’

মিনু আরও বলেন, ‘৩০ জুলাই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করবো, রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। আমরা আমাদের জীবন দিয়ে হলেও ভোট রক্ষা করবো এবং বীরের বেশে বিজয় নিশ্চিত করবো। মনে রাখতে হবে, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি।’

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম