বাসাইল পৌর মেয়র হলেন আ.লীগের আব্দুর রহিম

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ২০:২৫আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:৩২

বাসাইলের মেয়র হলেন আওয়ামী লীগের আব্দুর রহিম
টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ৮১৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪ হাজার ৭শ’ ৬০ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ছিলেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী এনামুল করিম অটল। তিনি পেয়েছেন ৩ হাজার ৯শ’ ৪৫ ভোট।
আর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু গামছা প্রতীক নিয়ে  পেয়েছেন ৩ হাজার ৭শ’ ৯৬ ভোট।
শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ পৌরসভায় ১০টি কেন্দ্রে ১৬ হাজার ৪০০ ভোটারের মধ্যে ১২৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম