জনগণের ওপর সরকার আস্থা হারিয়েছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ২০:৫৩আপডেট : ৩০ জুন ২০১৮, ২০:৫৩

নরসিংদীতে এক স্মরণসভায় কথা বলছেন বিএনপি নেতা মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার মতো সৎ সাহস সরকারের নেই। তারা দেশের জনগণের উপর আস্থা হারিয়ে ফেলেছে। যার কারণে প্রতিটি নির্বাচনেই তারা কারচুপি, দখলবাজি করে আসছে।’ শনিবার (৩০ জুন) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার চরনগর্দী এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়াজিত মঈন খানের মা বেগম খোরশেদা বানুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে। আমাকে অনেকেই প্রশ্ন করেন বিএনপি কি নির্বাচনে যাবে? । অনেক বিদেশি রাষ্ট্রদূতরাও এমন প্রশ্ন করেন। আমি তখন তাদের একটা কথাই বলি যে, বিএনপি নির্বাচনে যাবে কি যাবেনা এ প্রশ্ন না করে যারা দেশ চালাচ্ছেন,জনগণের প্রতিনিধি না হয়েও যারা ক্ষমতা ধরে রেখেছেন, তাদের জিজ্ঞাস করেন একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সৎ সাহস তাদের আছে কি না? আমার জানামতে তাদের সেই সাহস নেই।’

এই বিএনপি নেতা বলেন,‘নির্বাচন কারও দয়ার বিষয় নয়। সরকার দয়া করে নির্বাচন দেবে, আর আমরা গৃহপালিত বিরোধী দল হবার জন্য সেই নির্বাচনে অংশ নেব তা কখনও হবে না। নির্বাচন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এখানে প্রতিটি ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কারও ভোট ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই। আমরা তা আর হতে দেব না।’

মঈন খান আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশে ১৭ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ভোটার রয়েছে। সরকার সেই ভোটারদের ঘরে বন্দি করে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জনগণের ভোটাধিকার হনন করবে তা আমরা হতে দেব না।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমএ বাছেদ ভূঁইয়া। অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, পৌর যুবদলের সভাপতি মাহামুদুল হক মোমেন, থানা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মোস্তাক, সাধারণ সম্পাদক মকবুল মোরশেদ রতন প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম