টেকনাফে বুকে লোহার রড ঢুকে শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ০১:২৭আপডেট : ০১ জুলাই ২০১৮, ০১:৩১

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বুকে লোহার রড ঢুকে ফাহিমা আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম মহেশখালীয়া পাড়ার ছৈয়দুল ইসলামের মেয়ে। শনিবার (৩০ জুন) দুপুরে মহেশখালীয়া পাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নির্মাণাধীন বসত বাড়ির আঙ্গিনায় খেলা করছিল ফাহিমা আক্তারসহ কয়েকটি শিশু। এ সময় হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের  হয়ে পরিবারের লোকজন  ফাহিমাকে  বুকে লোহার রড বিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে  টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুপ্তা দাশ বলেন, ‘শিশুটির ডান বুকে ছিদ্র হয়ে পেছনে বাম দিক দিয়ে বের হয়েছে। তবে এটি কিসের আঘাতের চিহ্ন সেটা নিশ্চিত করা যাচ্ছে না।’
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি নেওয়া হয়।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম