বগুড়ায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১১:১৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ১২:৩০

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি বগুড়ার শেরপুরে একটি জলাশয় খননকালে একটি মূল্যবান কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুন) বিকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইলের গোর্তা গ্রামের একটি জলাশয় থেকে কালোপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে গোর্তা গ্রামের জলাশয়টি সংস্কার করার জন্য কয়েকজন দিনমজুর খনন কাজ করছিলেন। পুকুরের তলদেশে কাঁদামাটি খনন করার সময় তারা মূর্তিটির সন্ধান পায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটি প্রায় ১২০ কেজি ওজনের এবং উচ্চতা ৪২ ইঞ্চি ও প্রস্থ ২৩ ইঞ্চি। এটি প্রাথমিকভাবে কষ্টিপাথরের নারায়ণ মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ। তাই প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে এটি মহাস্থান জাদুঘরে পাঠানো হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের