তাড়াশের সেই ঘুষখোর কর্মকর্তার শুধুই বদলি!

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ২২:০৬আপডেট : ০১ জুলাই ২০১৮, ২২:১৫

তাড়াশের ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম। তার ঘুষ গ্রহণের ভিডিওচিত্র ভাইরাল হয়ে যায়। (ছবি-প্রতিনিধি)
সিরাজগঞ্জের তাড়াশের ঘুষখোর সেই ভূমি সহকারী কর্মকর্তা জহুরুল ইসলামকে অবশেষে বদলি করা হয়েছে। রবিবার বিকেলে তাড়াশের সগুনা ইউনিয়ন থেকে কাজিপুর উপজেলার যমুনা বিধৌত নাটুয়ারাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে তাকে বদলি করা হয়।
কুশাবাড়ি গ্রামের কৃষক আব্দুর রশিদকে প্যাঁচে ফেলে হাতিয়ে নেওয়া নগদ অর্থ ‘ঘুষ গ্রহণের’ ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। বাংলা ট্রিবিউনসহ বেশ ক’টি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ ও ভিডিওচিত্র দেখে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম  ফেরদৌস এ ঘটনার তদন্ত করেন। প্রাথমিক তদন্তেও জহুরুল অভিযুক্ত হন।
অভিযুক্ত জহুরুলের বিরুদ্ধে ইউএনও নিজেই বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর গত ২৬ জুন সুপারিশপত্র পাঠান। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দিন শামীম স্বাক্ষরিত এক  আদেশে রবিবার জহুরুলকে তাড়াশ থেকে কাজিপুরের নাটুয়ারাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলির আদেশ জারি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বিভাগীয় মামলাসহ অন্যান্য শাস্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে তদন্তও হতে পারে। এদিকে জহুরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও জেলা প্রশাসন থেকে সাময়িক বরখাস্তের পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাড়াশের অনেকেই।

এ সংক্রান্ত আগের খবর:  তাড়াশে ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল; ব্যবস্থা না নেওয়ার অভিযোগ (ভিডিও)

/ওআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম