শাহ মখদুম বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের: বিমানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ২০:২১আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:৩৩

কথা বলছেন একেএম শাহজাহান কামাল (ছবি- প্রতিনিধি)

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরকে শিগগিরই আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি আরও বলেছেন, ‘এ বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ বিমানবন্দর এবং আমদানি-রফতানি কার্গো-বিমান চলাচলের উপযোগী করার জন্য একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সরকারের কাছে পেশ করা হবে।’

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান সিএএবি এবং জেলা প্রশাসনের সঙ্গে ‘শাহ মুখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন সম্পর্কিত পর্যালোচনা’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন-মানের উন্নয়ন হয়েছে মন্তব্য করে একেএম শাহজাহান কামাল বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে রাজশাহী বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকার কাজ হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের জন্য ইতোমধ্যে ৫৫ কোটি টাকার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।’

সভায় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজশাহী জঙ্গিপ্রবণ এলাকা। তাই রাজশাহী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।’ সেইসঙ্গে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে এটিকে দ্রুত আন্তর্জাতিকমানে উন্নীত করার জন্য মন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী বিমানবন্দরে এখন প্রতিদিন তিনটি করে বিমান ওঠানামা করছে। তাও টিকিট পাওয়া যাচ্ছে না।’ তাই আরও বেশি সংখ্যক বিমান চলাচলের ব্যবস্থা করার জন্য মন্ত্রীর কাছে তিনিও অনুরোধ করেন।

লিটন আরও বলেন, ‘মানুষ ঢাকা থেকে সকালে আকাশপথে রাজশাহী আসবে, কাজ শেষে সন্ধ্যায় ফিরে যাবে। বিমানের সিডিউল এভাবে সাজাতে হবে।’

সভায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘রাজশাহীতে হাইটেক পার্ক হচ্ছে। তাই এখানে বিদেশিদের যাতায়াত বাড়বে। এজন্য কার্গো বিমান চলাচলের ব্যবস্থাসহ বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে হবে।’

স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আক্তার জাহান বলেন, ‘রাজশাহী থেকে হজ ফ্লাইট পরিচালনা করা দরকার। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। আর হজ ফ্লাইট চালু করা গেলে ঢাকা থেকে রাজশাহী হয়ে কলকাতা পর্যন্ত বিমান চলাচল শুরু করা সম্ভব হবে। সপ্তাহে তিন দিন এমন ফ্লাইট এখন খুব প্রয়োজন।’

সভায় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসানও উপস্থিত ছিলেন। তিনি রাজশাহী বিমানবন্দর নিয়ে নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তা পেলে জমি অধিগ্রহণ করে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। এর আগে মঙ্গলবার সকালে বিমানমন্ত্রী রাজশাহী পর্যটন মোটেল ও বিমানবন্দর পরিদর্শন করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম