ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়: এএসআই মিঠুন দাস ক্লোজড

ঝালকাঠি প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ২১:০৩আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২১:১৫

এএসআই  মিঠুন দাস (ছবি- প্রতিনিধি)

ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ঝালকাঠি সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন দাসকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। সোমবার (২ জুলাই) রাতে তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোমিত কুমার গায়েন এ খবর নিশ্চিত করেন।

ওসি শোমিত কুমার গায়েন জানান, ক্রসফায়ারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জেলা পুলিশ সুপার (এসপি) জোবায়দুর রহমানের নির্দেশে প্রাথমিক শাস্তি হিসেবে মিঠুন দাসকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

৩০ জুন পৌরসভার কর্মচারী ইয়াছিন গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘গত ১৪ জুন সন্ধ্যায় স্থানীয় চামটা বাজারের কাছে তাকে ডেকে নেয় এএসআই  মিঠুনের সোর্স তাজুল। ঘটনাস্থলে গেলে তার পকেটে কয়েক পিস ইয়াবা ঢুকিয়ে দেয় ওই সোর্স। পাশেই থাকা এএসআই মিঠুন দাস ও মিন্টু লাল দ্রুত এগিয়ে এসে ইয়াছিনকে আটক করেন। পরে তাকে কাউন্সিলর জাকিরের ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মি রেখে ইয়াছিনকে ক্রসফায়ারের ভয়ভীতি দেখান দুই এএসআই। এমনকি সেখানে অতিরিক্ত পুলিশ সুপারের নাম উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি সার্কেল সাহেব জানলে তোকে ক্রসফায়ারে দিতে বলবে।’

ইয়াছিন আরও বলেন, ‘ক্রসফায়ারে’র কথা শুনে আমি ভয় পেয়ে গেলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এএসআই মিঠুন ও মিন্টু। পরে ১ লাখ টাকায় দফারফা হয়। এক্ষেত্রে মধ্যস্থতাকারী ছিলেন ওই ইটভাটার মালিক পৌর কাউন্সিলর জাকির। ইয়াছিনের মোটরসাইকেল নিজের জিম্মায় রেখে দুই এএসআইকে ১ লাখ টাকা দিয়ে বিদায় করেন কাউন্সিলর।’ এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই সময় খবর প্রকাশিত হলে ঝালকাঠি পুলিশে তোলপাড় শুরু হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম