রাসিকে আপিলে প্রার্থিতা পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ২০:৪৮আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২১:০৪

মেয়রপ্রার্থী মুরাদ মোরশেদ (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই প্রার্থী। এর মধ্যে একজন মেয়র পদের এবং অন্যজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী।

মেয়রপ্রার্থীর নাম মুরাদ মোরশেদ। এই নির্বাচনে তিনিই একমাত্র স্বতন্ত্র মেয়রপ্রার্থী। তবে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী তাকে সমর্থন দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন গত রবিবার তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম।

অন্যদিকে, প্রার্থিতা ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীর নাম জিল্লুর রহমান। তিনি ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন গত সোমবার তার প্রার্থিতা বাতিল করা হয়।

মনোনয়নপত্রে এক সমর্থকের জাল স্বাক্ষর থাকার অভিযোগে মুরাদ মোরশেদের প্রার্থিতা বাতিল করা হয়। আর জিল্লুর রহমান রাসিকের ঠিকাদার বলে তার প্রার্থিতা হারান। তবে এই দুই প্রার্থী নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের কাছে আপিল করেন। সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রার্থীদের উপস্থিতিতে শুনানি শেষে তাদের বৈধ প্রার্থী বলে ঘোষণা করা হয়। ফলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনও বাধা থাকলো না।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এর মধ্যে দুই প্রার্থী আপিল করেছিলেন। এ নিয়ে বুধবার সকালে শুনানি হয়। সেখানে নিজেদের বৈধতার স্বপক্ষে প্রার্থীরা প্রমাণ দেখালে তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

রাসিক নির্বাচনে এখন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মিলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২২৫ জনে। এর মধ্যে মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোরশেদ ছাড়া মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াসিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ৯ জুালাই পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন বরাদ্দ করা হবে প্রতীক। এরপর আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। রাসিকের ৩০টি ওয়ার্ডে এবার ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৮টি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম