জীবনের শেষদিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চান লিটন

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ২৩:৪৭আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০০:০০

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলীয় জোটের মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘মানুষের সেবা করা অনেক বড় কাজ। আমি জীবনের শেষদিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই।’ বুধবার (৪ জুলাই) বিকালে নগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমি মেয়র থাকার সময় মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনেক কাজ করেছি। দায়িত্ব ছাড়ার ৬ মাস আগে বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য ১২ কোটি টাকার টেন্ডার করা হয়েছিল। কিন্তু এ কাজ শেষ করতে পারেনি। এমনই অনেক অসমাপ্ত কাজ রয়েছে। রাজশাহীর উন্নয়নের জন্য অনেক কাজ বাকি রয়েছে। এসব কাজ করার সুযোগ চাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ-মাদ্রাসা ভেঙে ফেলবে –এমন অনেক অপপ্রচার ২০০৮ সাল পর্যন্ত ছড়ানো হয়েছিল। এখন এই অপ্রপ্রচারকারীদের সংখ্যা কমে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এরা ঘাপটি মেরে আছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ইসলামের বিরোধী নয়। বরং আওয়ামী লীগের আমলে ইসলাম বেশি নিরাপদ।’

সভায় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘ইসলাম রক্ষার জন্য ইসলামিক দলের প্রয়োজন নেই। ইসলাম রক্ষার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।’ তিনি আরও বলেন, ‘রাজশাহীর মাদ্রাসাগুলোর উন্নয়ন হবে। এক্ষেত্রে সিটি করপোরেশনের সহযোগিতা প্রয়োজন। কিন্তু গত ৫ বছরে সিটি করপোরেশনের কোনও ভূমিকা দেখা যায়নি।’

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজশাহীর উন্নয়ন থেমে আছে। উন্নয়নের চাকা সচল করতে হবে। এজন্য খায়রুজ্জামান লিটনকে সহযোগিতা করতে হবে। উন্নয়নের চাকা সচল করার সুযোগ কেউ হারাবেন না।’

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহাব্যবস্থাপক মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন–  তালাইমারী দারুস সালাম কামিল মাদ্রাসার সভাপতি সরওয়ার কামাল, মসজিদ-ই-নূর দাখিল মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বুধপাড়া আলিম মাদ্রাসার সভাপতি রাব্বেল হোসেন, রাজশাহী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম