নানিয়ারচর উপজেলা উপনির্বাচন: প্রচারণা শুরু আজ

রাঙামাটি প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ০৯:২২আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৯:২৮

প্রগতি চাকমা, প্রণতি চাকমা, কল্পনা চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী সরে দাঁড়ানোয় ভোটের ময়দানে লড়াই করবেন তিন প্রার্থী। প্রগতি চাকমা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়বেন, কল্পনা চাকমা দোয়াত কলম, প্রণতি চাকমা কাপ পিরিচ। আজ বৃহস্পতিবার (৫ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হবে।

গত ৩ মে নিজ কর্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা। তার মৃত্যুতে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ জুলাই এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জুলাই (বুধবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচনের মাঠে এখন যারা রয়েছেন, তারা হলেন- প্রণতি চাকমা, কল্পনা চাকমা, প্রগতি চাকমা। এর মধ্যে প্রগতি চাকমা ও কল্পনা চাকমা ইউপিডিএফ সমর্থিত এবং প্রগতি চাকমা জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী বলে স্থানীয়ভাবে জানা গেছে।

জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তিনি জয়ের আশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এই এলাকায় পাহাড়ি-বাঙালি উভয়ের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক নিয়ে বসবাস করছি। আমি যদি জয়ী হই তাহলে এই এলাকায় পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি-সম্প্রীতি আরও বাড়ানোর জন্য কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘ইউপিডিএফ অগণতান্ত্রিক একটি দল। তারা সব সময় ভোট ডাকাতি করে। আমার ভয় সেখানেই।’

প্রণতি চাকমা বলেন, ‘আমি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেই এবারও স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমি জয়ী হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বাজার রাখার জন্য কাজ করে যাব।’

একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমার সঙ্গে ফোনে বারবার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। কল্পনা চাকমা দোয়াত কলম নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করবেন।

উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘নানিয়ারচর উপজেলা পরিষদ উপনির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা বৃহস্পতিবার দুপুর ১২ থেকে প্রচারণা শুরু করতে পারবে। তবে অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে মাইকে প্রচারণা শেষ করতে হবে।’

প্রসঙ্গত, শূন্য পদে উপনির্বাচনের জন্য গত ১১ জুন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই, ৩ জুলাই রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল।

আরও পড়ুন- নানিয়ারচর উপনির্বাচনে প্রার্থী দেয়নি আ.লীগ-বিএনপি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম