কুমিল্লায় অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ১৯:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৯:৩১

গ্রেফতার হওয়া দুই আসামি (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি মোফাজ্জল হোসেন এবং তার সহযোগী সুমন খানকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে উপজেলার ভূঁইয়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মোফাজ্জল তিতাস উপজেলার গাজীপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং সুমন দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের বাবুল খানের ছেলে।

অভিযানে অংশ নেওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই মো. শাহ্ কামাল আকন্দ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ ভূঁইয়া বাড়িতে অভিযানে যায়। এসময় একটি টিনসেড বিল্ডিং থেকে ১২ রাউন্ড গুলি ও ২টি বিদেশি পিস্তলসহ ইসলাম হত্যা মামলার আসামি মো. মোফাজ্জল হোসেন (৩১) এবং ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভালভারসহ সুমনকে (৩৮) গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোফাজ্জল হোসেন ইসলাম হত্যার মিশনে সরাসরি অংশ নিয়েছিল। এ হত্যা মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃতরা আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে মোফাজ্জল হোসেনের নাম প্রকাশ করেছিল। বৃহস্পতিবার বিকালে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে তিতাস থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম