চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ১৯:২৯আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:২৪

আদালত চাঁদপুরে স্ত্রী সালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী ইব্রাহীম খলিলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ইব্রাহীম খলিল কচুয়া উপজেলার নউপুরা গ্রামের মৃত আলতাফ উদ্দীনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২ নভেম্বর স্ত্রী ছালেহাকে বেধড়ক মারধর করে ইব্রাহীম খলিল। ৩ নভেম্বর মারা যান ছালেহা। এদিন তার ভাই কাউছার আহম্মেদ ইব্রাহীম খলিলকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছর ৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক ছাদেকুর রহমান ইব্রাহীম খলিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি এবং ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামির অনুপস্থিতিতে ৩০২ ধারায় রায় দেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন পিপি আমান উল্লাহ আমান।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম