কালিয়ায় পাটক্ষেতে যুবকের গলাকাটা লাশ

নড়াইল প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ২০:১১আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:২৩

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় পাটক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের খামার গ্রামের পাটক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এ খবর নিশ্চিত করেন।

নিহত আহাদ মল্লিক (৩২) আইচপাড়া গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে আহাদ মল্লিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ইলিয়াছ সরদার নামের এক ব্যক্তি। এরপর রাতে আর বাড়ি ফেরেনি আহাদ। আজ বেলা ১১টার দিকে খামার গ্রামের পাটক্ষেতের মধ্যে আহাদের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি মো. আলমগীর কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম