জনগণ ছাড়া আর কারও নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ২১:২৫আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২১:৩৩

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

ষড়যন্ত্র ও আন্দোলনের পথ পরিহার করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্ততি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। জনগণ ছাড়া আর কারও এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই।’

বৃহস্পতিবার (৫ জুলাই) সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কি.মি. দূরে মনসুরনগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা খোকনের মৃত্যুতে এ স্মরণসভার অয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে নির্বাচিত হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিজয়ের হ্যাট্রিক করবেন।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে মানুষ নৌকা মার্কায় ভোট দেবে। তিন সিটি করপোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রাম-গঞ্জেও মাদকের ভয়াল থাবায় অনেকের পারিবারিক জীবন তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদক সেবন ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির সুযোগ নেই।’

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিয়ে বাংলাদেশ বিশ্ব নেতাদের প্রশংসা অর্জন করেছে। শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটির মর্যাদা পেয়েছেন। বিশ্ব নেতারা এদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখছেন। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে মিয়ানমার সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।’

মহিষামুড়া গোল চত্ত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মনসুরনগর থানা আওয়ামী লীগের আহ্বাবায়ক আব্দুল লতিফ তারিন। স্মরণসভায় অন্যদের বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, গোলম মোক্তাদির বকুল, মিজানুর রহমান দুদু সহিদুল আলম, গোলাম রব্বানী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান