স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১৬:৪২আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৬:৪২

খুন

টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী প্রাণকৃষ্ণর বিরুদ্ধে। শুক্রবার (৬ জুলাই) সকালে উপজলার সোহাগপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্ত্রী ঝলমল রানী (৩২)-কে হত্যার পর স্বামী প্রাণকৃষ্ণ পালিয়ে গেছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী তাদের দুই কন্যা সন্তান নিয়ে উপজেলার সোহাগপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্রুপে চাকরি করতেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার সকালে স্বামী দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। 

নিহতের ছোট বোন স্বপ্না রাণী জানান, তার বোন ও বোন জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী প্রাণকৃষ্ণ পলাতক রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম