চুয়াডাঙ্গায় বাংলাদেশি পাসপোর্টসহ ৫ রোহিঙ্গা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:৩০

আটক রোহিঙ্গা যুবকরা (ছবি- প্রতিনিধি)

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– কুতুপালং শরণার্থী ক্যাম্পের জালাল উদ্দীনের ছেলে আইয়াজ আলী (২০), সাদেক আলী (২০), বালুখালী ক্যাম্পের নুর সালামের ছেলে সাকের আলী (২৪), জামতলী ক্যাম্পের হারুন আলীর ছেলে হারেস আলী (২৪) এবং চেংখালী ক্যাম্পের নুর ইসলামের ছেলে আমিন উদ্দীন (২১)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার উদ্দেশে আসে পাঁচ যুবক। ইমিগ্রেশন কক্ষে তাদের কথাবার্তা শুনে সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেছে। পরে তাদের দামুড়হুদা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ওসি সুকুমার বিশ্বাস জানান, আটক পাঁচ রোহিঙ্গা যুবক কুতুপালং, চেংখালী, বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। তারা টাকার বিনিময়ে কুমিল্লা থেকে পাসপোর্ট ও চট্টগ্রাম থেকে ভিসা করিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম