বরিশালে খুলনা-গাজীপুরের মতো কারচুপির নির্বাচন হতে দেবো না: সরওয়ার

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ২২:৩৩আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২২:৪৩

বক্তব্য রাখছেন মজিবর রহমান সরওয়ার (ছবি- প্রতিনিধি)

খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার। বরিশাল সিটি নির্বাচনে বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘এ বিজয় হবে গণতন্ত্র উদ্ধারের। সেজন্য বরিশালে গাজীপুর ও খুলনার মতো কারচুপির নির্বাচন হতে দেবো না। এ ব্যাপারে ৩০ জুলাই প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকরা সতর্ক থাকবেন বলে আশা করছি।’

শুক্রবার (৬ জুলাই) বিকালে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় মজিবর রহমান সরওয়ারের বাসভবনে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদকসহ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১০ জুলাই নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচনি কাজগুলো ভাগ করে ঐক্যবদ্ধভাবে করতে হবে। নির্বাচনের দিন তরুণ প্রজন্মের ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে।’

মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় মহানগর ও জেলা ও বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান