ডাকাতিয়া নদী বাঁচানোর দাবিতে চাঁদপুরে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ০১:২২আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০২:৪৭

চাঁদপুর

চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। স্বেচ্ছাসেবী সংগঠন মতিন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার শহরের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীরপাড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে ডাকাতিয়া নদীর দুইপাড়কে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি নদীর পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মতিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজবাহ কবির বলেন, ২০৭ কিলোমিটার দীর্ঘ ডাকাতিয়া নদী বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অন্যতম একটি নদী। এটি চাঁদপুর থেকে শুরু হয়ে কুমিল্লা এবং পরবর্তীতে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। ক্রমান্বয়ে নদীর পাড় দখল করে সংকুচিত করা হচ্ছে। বর্তমানে এ নদীর অধিকাংশ অংশ ভরাট ও অবৈধ দখল হয়ে আছে। কৃষি কাজে সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এ নদীকে বাঁচাতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফকির মো. ইমরান, আক্তারুজ্জামান, হুমায়ুন কবির, আনিছুর রহমান অপু, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম