রংপুরে ছাত্র ও অভিভাবক সমাবেশে পুলিশের বাধা

রংপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ০৫:৩৮আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০৬:৫৫

রংপুর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রংপুরে ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশে দফায় দফায় বাধা দিয়েছে পুলিশ। এছাড়া মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলাসহ মাইক ভাঙচুরের অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে এসব ঘটনা ঘটে।

পূ্র্ব-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিপীড়নবিরোধী ছাত্র শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ আহ্বান করা হয়। তবে দুপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকাটিকে ঘিরে রাখে। বিকেল ৪টার দিকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রেসক্লাবের সামনে সমবেত হওয়া করেন। ওই সময় পুলিশ সেখানে আকস্মিক হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। তারা মাইক ভেঙে ফেলার চেষ্টা করলে সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ সবাইকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য করে।

অভিভাবক সমাবেশের আয়োজনকারীরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। আর সমাবেশে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপর মহলে নির্দেশে এই কাজ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম