কার্গোর ধাক্কায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ১

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৭:৫১

খুলনা

খুলনা মহানগরীর রেলগেট এলাকায় ভৈরব নদে শুক্রবার দিনগত রাতে বালুবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে সুভাষ চন্দ্র রায় (৩৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও আনন্দ বিশ্বাস (৪৫) নামে অন্য এক জেলে নিখোঁজ রয়েছেন। মহানগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ এ খবর নিশ্চিত করেন।

নিহত সুভাষ চন্দ্র রায় খানজাহান আলী থানার গাবতলা স্ট্যান্ডগেট এলাকার মৃত নিতাই চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, গাবতলা স্ট্যান্ডগেট এলাকার জেলে আনন্দ বিশ্বাস ও সুভাষ চন্দ্র রায় ভৈরব নদের নগর ফেরিঘাটের উত্তর পাশে জাল ফেলে নৌকায় ঘুমিয়ে ছিলেন। শুক্রবার দিনগত রাতে খুলনা থেকে নওয়াপাড়াগামী একটি কার্গো ওই এলাকা অতিক্রম করার সময় জেলে নৌকাটিতে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায় এবং দুই জেলে নদীতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও দিঘলিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিদল সেখানে অভিযান পরিচালনা করে। ওই সময় জেলেদের জালে সুভাষ চন্দ্রের লাশ উঠে।

ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, নৌকায় ধাক্কা দেওয়া বালুবাহী কার্গোটি রাতেই পালিয়ে যায়। এতে কার্গোটি শনাক্ত করা সম্ভব হয়নি।

দিঘলিয়া উপজেলার ফরমায়েশঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কাইমুজ্জামান জানান, সুভাষ চন্দ্র রায় নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে থাকা জেলেদের জালে তার লাশ ধরা পড়ে। নিখোঁজ অন্য জেলের লাশ  উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম