ফেলে দেওয়া মাকে ফের বাড়িতে তুলে দিলো প্রশাসন

মাগুরা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ০৩:১১আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৩:৩০

সড়কদ্বীপে বৃদ্ধা রায়ে খাতুন শতবর্ষী মা রায়ে খাতুনের ঠাঁই হয়েছিল সড়কের আইল্যান্ডের ওপরে। গত তিন মাস ধরে মাগুরা শহরের ঢাকা-ঝিনাইদহ সড়কের ভায়নার মোড় আইল্যান্ডের ওপরে ছিলেন তিনি। নিজের ছেলেই তাকে এখানে রেখে গিয়েছিলেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বৃদ্ধা মায়ের ছবি ভাইরাল হয়ে যায়।পরে শনিবার (৭ জুলাই) জেলা প্রশাসনের হস্তক্ষেপে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাড়িতে ঠাঁই হয়েছে বৃদ্ধা রায়ে খাতুনের।
এলাকাবাসী জানায়, বৃদ্ধা মা বয়সের ভারে চলতে-ফিরতে পারেন না। একই স্থানে খাওয়া-দাওয়া, ঘুমানো এবং মলত্যাগ করেন। এ কারণে ছেলের বউ তুলি বেগমের কথায় শহরের ভায়না মোড়ে সড়কের আইল্যান্ডের ওপরে  মাকে ফেলে যান নিজের একমাত্র সন্তান আবুল হোসেন।
প্রশাসনের হস্তক্ষেপে বাড়িতে ফিরে যাচ্ছেন রায়ে খাতুন

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘শতবর্ষী এই বৃদ্ধা মায়ের একমাত্র ছেলে ও ছেলে বউকে  আইনের আওতায় নিতে চাইলে  স্থানীয়দের অনুরোধে তা করা হয়নি। পরে বৃদ্ধা রায়ে খাতুনকে তার বাড়ির একটি কক্ষে জায়গা করে দেওয়া হয়েছে। ’
আবু সুফিয়ান বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে রায়ে খাতুনের জন্য বয়স্ক ভাতা এবং তার ছেলেকে  রিকশার ব্যাটারি কেনার জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম