গাইবান্ধায় স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতের হামলায় মা-মেয়ে আহত, লুট ১২ লাখ টাকা

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ০৩:৩০আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৩:৩৩

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতের অস্ত্রের আঘাতে শিক্ষকের স্ত্রী ঝর্ণা বেগম ও মেয়ে সুমি বেগমকে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুলাই) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের স্কুল শিক্ষক শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

গৃহকর্তা কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ১০-১২ জনের ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকেসহ বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল। পরে তার শোবার ঘর, মেয়ের ঘরসহ অন্য ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, ১০ ভড়ি স্বর্ণলংকার, মোটরসাইকেলসহ ঘরের মূল্যবান মালামাল লুট করে ডাকতদল। তাদের বাধা দিলে অস্ত্রের আঘাতে স্ত্রী ঝর্না ও মেয়ে শিমু গুরুতর আহত হন। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ডাকাত দল তাদের একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ‘মেয়ে সুমির বিয়ে হয়েছে কিছুদিন আগে। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য নগদ ৫ লাখ টাকা ও ৫ ভড়ি ওজনের স্বর্ণলংকার বাড়িতে ছিলো। ডাকাত দল অন্তত ১২ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। ডাকাত দল মোটরসাইকেল ও সিএনজিতে করে তার বাড়িতে আসে।

আহত মা ও মেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুমির অবস্থা আশষ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক’।

স্থানীয়রা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ডাকাতির ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ডাকাতদের রেখে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ডাকাতির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ডাকাতদের সনাক্ত ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম