হিলিতে বিজিবির অভিযানে ৪৩ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১১:১৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১১:১৪

হিলি সীমান্ত (ফাইল ফটো)

দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার ও ঘাসুড়িয়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ৪৩ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মদ, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দেশীয় শিং মাছও উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

রবিবার (৮ জুলাই) ভোররাতে সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত সাড়ে ৩টায় সীমান্তের মংলাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ কফিমল ট্যাবলেট ৪৩ হাজার পিস, ফেনসিডিল ২৫ বোতল মদ ১০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের বিজিবি নির্ধারিত সিজার মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে বিজিবি ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা রবিবার ভোররাতের দিকে সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় দেশীয় ৯৫ কেজি শিং মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম