ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে চার জন মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ সদর থেকে ১১ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুণ্ড থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ৬ জন, কোটচাঁদপুর ৭ জন থেকে ও মহেশপুর থেকে ৪ জনকে আটক করা হয়। সেসময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।








