নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১৫:৫৭আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৬:১০

কারাদণ্ড নেত্রকোনায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সাইফুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

সাইফুল ইসলাম নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

নেত্রকোনা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নয়ন মিয়ার পুকুরপাড়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী সাইফুল ইসলাম। হত্যাকাণ্ড ঘটিয়ে সাইফুল নিজেই নেত্রকোনা মডেল থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রুমার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর ১৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ (রবিবার) আসামি সাইফুলকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায় আরও ১ মাসের কারাদণ্ড দেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম