সান্তাহার জংশনে গরুর উপদ্রব, পুলিশের সহায়তা কামনা

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ০৯:৫৮আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৯:৫৮

সান্তাহার জংশনে গরুর উপদ্রব, পুলিশের সহায়তা কামনা

বগুড়ার ঐতিহ্যবাহী সান্তাহার জংশনে গরুর অবাধ বিচরণ ঠেকাতে পুলিশের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। জানা যায়, স্টেশনে গরুর বিচরণ বেড়ে গেছে। যত্রতত্র মূল-মুত্র ত্যাগ করায় পরিবেশ নোংরা হচ্ছে। এছাড়া রেল লাইনের ওপর দিয়ে চলাচল করায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তাই প্ল্যাটফর্ম ও রেল লাইনে গরুর অবাধ বিচরণ ঠেকাতে রেল পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। স্টেশন মাস্টার রেজাউল করিম তার আবেদনের অনুলিপি বিভিন্ন বিভাগীয় দফতরে পাঠিয়েছেন।

সান্তাহার জংশনে গরুর উপদ্রব, পুলিশের সহায়তা কামনা

আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সান্তাহার জংশন ও আশপাশের এলাকায় গরুর অত্যাচার বেড়েছে। গুরুগুলো দিনভর প্ল্যাটফর্মে অবাধ বিচরণ করে। যত্রতত্র মলমূত্র ত্যাগ করায় প্ল্যাটফর্মে নোংরা হয়ে যায়। গরুগুলো লাইনের ওপর দিয়ে চলাচল করায় যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে স্টেশন মাস্টার বলেন, ‘আশপাশের বাসিন্দারা গরু ছেড়ে দিয়ে রাখেন। এই ব্যাপারে মৌখিকভাবে ও মাইকিং করা হলেও তারা সতর্ক হননি। বাধ্য হয়ে রেল পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম