চট্টগ্রামে চিকিৎসাসেবা বন্ধের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০১৮, ১৩:০০আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৩:৪৭

চিকিৎসাসেবা বন্ধ থাকায় বেসরকারি হাসপাতালের সামনে রোগীদের শঙ্কিত স্বজনরা

চিকিৎসাসেবা বন্ধের কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে চট্টগ্রামের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। নগরীর ম্যাক্স হাসপাতালে অনিয়মের অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর রবিবার (৮ জুলাই) বিকাল থেকে চিকিৎসাসেবা বন্ধ রেখেছিল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা। সোমবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ অবরোধ স্থগিত করেন তারা।  

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির সভাপতি ড. আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘প্রশাসনের আশ্বাসে ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ধর্মঘট সাময়িক স্থগিত করেছি। ডাক্তাররা এখন থেকে চিকিৎসাসেবা দেওয়া শুরু করবেন। ডায়াগনস্টিক সেন্টারগুলোও চালু হবে।’

এদিকে সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় অনিয়মের প্রতিবাদে আজকের সাংবাদিক ইউনিয়নের সমাবেশও স্থগিত করেছে সংগঠনটি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।  

চিকিৎসাসেবা বন্ধ থাকায় ভোগান্তি পড়েন রোগীরা

প্রসঙ্গত, উল্লেখ্য, গত ২৮ জুন বিকালে গলা ব্যথার কারণে রাফিদা খান রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৯ জুন রাতে রাইফার মৃত্যু হয়। রাইফা দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র প্রতিবেদক রুবেল খানের মেয়ে। ভুল চিকিৎসার কারণে রাইফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনার দিন রাতে ম্যাক্স হাসপাতালে গিয়ে অভিযুক্ত চিকিৎসক, নার্সদের শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা। সাংবাদিক নেতাদের দাবির মুখে পুলিশ কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএমএ নেতাদের চাপের মুখে ওই রাতেই তাদের ছেড়ে দেয় পুলিশ।

অনিয়মের অভিযোগে রবিবার (৮ জুলাই) ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নগরীর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিকরা চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেন। তাদের ঘোষণার পর রবিবার বিকাল তিনটা থেকে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ থাকে। এতে চরম বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা। 

আরও পড়ুন: হাসপাতাল ও ক্লিনিক মালিকদের এ কেমন প্রহসন! 



 

/এএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের