নির্বাচনকে ঘিরে প্রশাসনিক হয়রানির অভিযোগ রাজশাহী বিএনপির

রাজশাহী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ২০:৩১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২০:৩৭

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি ও প্রশাসনিক অপতৎপরতা, গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করার দাবিতে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছে মহানগর বিএনপি। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানিয়েছেন,  বিএনপির একটি প্রতিনিধি দল অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ তদন্ত করার জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বরাবর হস্তান্তর করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কোনও ধরনের মামলা ও ওয়ারেন্ট ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল হক, বিএনপিকর্মী রায়হান ইসলাম ও হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশি হয়রানি, মামলা দেওয়াসহ বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড হাইকোর্টের নির্দেশনামালা ও নির্বাচন কমিশনের নিদের্শনা পরিপন্থী বলে তারা অভিযোগপত্রে উল্লেখ করেন।

আরও বলা হয়েছে, এ ধরনের আচরণ চলমান থাকলে নির্বাচনি প্লেয়িং ফিল্ড তৈরি হবে না এবং সার্বিক শান্তি শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ নষ্ট হবে। মহানগর বিএনপি নির্বাচনের আগে এই ধরনের আচরণ ও কর্মকাণ্ডে শঙ্কিত হয়ে পড়েছে। আসছে সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বিষয়টি আমলে নিয়ে গণগ্রেফতার, পুলিশি হয়রানি-তল্লাশি ও আটক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা রিটার্নিং অফিসারের কাছে দাবি জানান।

অভিযোগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল ডিকেন, বিএনপি নির্বাচনি কমিটির সহকারী এজেন্ট মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিন আহম্মেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামসু উদ্দিন চৌধুরী শামীম।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। এখানে কাউকে হয়রানি করার জন্য গ্রেফতার করা হয় না। নির্বাচনের সঙ্গে এই গ্রেফতারের কোনও সর্ম্পক নেই। কারণ আমাদের নিয়মিত অভিযানেই গ্রেফতার করা হচ্ছে।’

আরও পড়ুন- ২০৫০ সালে রাজশাহীকে বিশ্বের এক নম্বর সিটি হিসেবে গড়ে তোলা হবে : বুলবুল

 

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম