রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রংপুর প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ০৯:০০আপডেট : ১০ জুলাই ২০১৮, ০৯:০১

রংপুর রংপুর নগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখতারুল আলম এ তথ্য জানিয়েছেন।

নিহত ডাকাত বেলাল হোসেন এর বাড়ি নগরীর উত্তম বেতার পাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত ইসহাক ওরফে আতার আলী।
ওসি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হয়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছে।
তিনি আরও জানান, নিহত বেলালের বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পঠিয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম