কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নুর হোসেন নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১০:৪৯আপডেট : ১১ জুলাই ২০১৮, ১০:৫৫

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জের দেওশুর এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নুর হোসেন (৩৬) ওরফে নুরা নিহত হয়েছে। এই ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ ডিবি পুলিশের ওসি মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর হোসেন কেরানীগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে  ঢাকা জেলায় ডাকাতি, খুন ও মাদকের ২১টি মামলাসহ দেশের বিভিন্ন থানায়ও একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নুরাকে মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারের জন্য গভীর রাতে নুর হোসেনকে সাথে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার দেওশুর এলাকায় মনির হাজীর বালুর মাঠে অভিযানে যায় পুলিশ। এসময় নুর হোসেনের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে পুলিশও আত্মরক্ষার্থে শটগান থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়কালে নুর হোসেন পালানোর চেষ্টা করে ও গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।

নিহত নুর হোসেন নুরার বাবার নাম মো. নুর ইসলাম। তার  বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় ।

আরও পড়ুন- কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের