কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ০৯:২৭আপডেট : ১১ জুলাই ২০১৮, ০৯:৩৩

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামে দুই জন নিহত হয়েছেন। তারা মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার (১১ জুলাই) ভোর রাতে উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে। নিহত ফুটু ওরফে মোন্না সদর উপজেলার রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে এবং রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমিনুল জানান, ‘মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল বিক্রেতা মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। এসময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। র‌্যাব তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম