কোটালীপাড়ায় সাড়ে তিন হাজার শিশুর জন্মদিন পালন

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৪:৩৬আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৪:৪২

কোটালীপাড়ায় সাড়ে তিন হাজার শিশুর জন্মদিন পালন গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে তিন হাজার শিশুর জন্মদিন পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ‘আমিই পারি শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করতে’ প্রোগ্রামের আয়োজনে বুধবার বাপার্ড হলরুমে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মিজানুর রহমান বুলু, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, পার্থ সারথী দোবে, মনরঞ্জন বাড়ৈ, আলবার্ট সরকার বক্তব্য রাখেন। কোটালীপাড়ায় সাড়ে তিন হাজার শিশুর জন্মদিন পালন

উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার  বলেন, ‘এসব শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আসা শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ  করে।

অনুষ্ঠানে আগত সাড়ে তিন হাজার শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার সামগ্রী দেওয়া হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক