শেরপুরের বিল থেকে তিন শিশুর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ০৪:১০আপডেট : ১২ জুলাই ২০১৮, ০৫:৫৮

শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাউনের চর এলাকার বিলে নিখোঁজ হওয়া তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৬ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে ১০ ঘণ্টা পর রাতে  ময়মনসিংহ থেকে ডুবুরির দল এসে অপর দুই শিশুর লাশ  উদ্ধার করেছে। দুপুরে এই তিন শিশু বিলে নেমে নিখোঁজ হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাউনের চর বিল থেকে এই তিন শিশুর  লাশ  উদ্ধার করা হয়।

নিহত তিন শিশু কাউনের চর এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), একই গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ হোসেন (৬)। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম