চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ জুলাই ২০১৮, ২০:৩৯

পুলিশের হাতে গ্রেফতার পাঁচ বখাটে

এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) ভোরে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক ইয়াছির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ জুলাই) এই ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রী চকবাজার থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার যুবকরা হলো— সাইফুল ইসলাম সাকিব (২২), মোহাম্মদ মহিউদ্দিন (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২) ও মোশাররফ হোসেন আকাশ (২২)। এদের মধ্যে সাইফুল ইসলাম সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক ইয়াছির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৭ জুলাই সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আসামি সাইফুল তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে।  মামলার এজাহারে ঘটনার শিকার ছাত্রী অভিযোগ করেন— তিনি ও তার এক বান্ধবী ওই বাসায় ভাড়া থাকতেন। ৭ জুলাই রাতে ওই ছাত্রীর বাসায় তার প্রাইভেট শিক্ষক পড়াতে আসেন। তখন বাসায় তাদের এক ছেলে বন্ধুও ছিলেন।  এসময় স্থানীয় ৫-৬ জন বখাটে ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে। বাসায় অনৈতিক কাজ হচ্ছে অভিযোগ এনে বখাটে যুবকরা ওই ছাত্রীর শিক্ষক ও তার বন্ধুকে প্রথমে জিম্মি করে। তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে সাইফুল ইসলাম সাকিব মেয়েটিকে ধর্ষণ করে এবং সাকিবের সঙ্গে থাকা আরেকজন ওই দৃশ্য মোবাইলে ধারণ করে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় গতকাল (১২ জুলাই) কলেজছাত্রী থানায় অভিযোগ দেন। তার অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সাকিবসহ পাঁচ জনকে গ্রেফতার করে। অন্য আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম