সিলেটে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে: ইসি রফিকুল

সিলেট প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৭:০৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৭:২৮

বক্তব্য রাখছেন ইসি রফিকুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

সিলেটে সার্বিক নির্বাচনি পরিস্থিতি অত্যন্ত সুন্দর বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সিলেট সিটি নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সিটিতে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। সার্বিক নির্বাচনি পরিস্থিতি অত্যন্ত সুন্দর; কোথাও কোনও অনিয়মের আশঙ্কা নেই। প্রার্থীরা নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন। কোথাও কোনও ঝামেলা হচ্ছে না।’

শনিবার (১৪ জুলাই) দুপুরে সিলেট নগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট সিটি নির্বাচনের মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সিলেট সিটি নির্বাচনে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজন হলে অন্য ফোর্সও মোতায়েন করা হবে। আমার বিশ্বাস, যে ফোর্স আমরা মোতায়েন করছি তা প্রয়োজনের চেয়ে বেশিই।’

সিলেট সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের করা হবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কিসের জন্য সেনাবাহিনী? সিলেটবাসী কি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যদি যুদ্ধ ঘোষণা করেন, তবে সেনাবাহিনী ডাকবো।’

মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ আগামী দিনগুলোতেও যাতে অটুট থাকে, সেজন্য নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। প্রার্থীরা যেসব অভিযোগ-অনুযোগ করছেন তাও থাকবে না যদি তারা প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেন। এজেন্টরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি, সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।’ 

তিনি বলেন, ‘এতসবের পরও যদি কোনও প্রার্থীর সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকে, তবে আমাদের তা লিখিতভাবে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যদি কোনও কর্মকর্তা ব্যবস্থা না নেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় অন্যান্যের মাঝে ইসি রফিকুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক নুমেরী জামান। এসময় আরও উপস্থিত ছিলেন– বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, নাগরিক কমিটি মনোনীত বিএনপির বিদ্রোহী মেয়রপ্রার্থী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র মেয়রপ্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত মেয়রপ্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এহসানুল হক তাহের এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম