বরগুনার পাথরঘাটায় ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

বরগুনা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ০৪:৩৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৪:৪০

বরগুনা


বরগুনার পাথরঘাটায় সৌদি প্রবাসী নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সিজারের সময় মোসা. সালমা বেগম (২৫) নামে এক প্রসূতি মার মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শনিবার (১৪জুলাই) রাত ২টার দিকে পাথরঘাটা সৌদি প্রবাসী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজন এবং এলাকাবাসী ক্লিনিকটি ঘেরাও করেন। ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসক ঘটনার পর থেকেই পলাতক।
সালমা বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী ও পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বড়পাথরঘাটা গ্রামের হানিফার মেয়ে।
মো.মনির জানান, প্রসবজনিত ব্যাথা অনুভূত হলে সালমাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে রাত আনুমানিক দেড়টার দিকে চিকিৎসক রুনা রহমান অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করান। ঘন্টাখানেক পর অপরাশেন থিয়েটার থেকে বের করে সালমার হাইপ্রেসার বলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালে যেতে বলে। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সযোগে পাথরঘাটাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্যাহর কাছে রোগীর সবশেষ অবস্থা পরীক্ষার জন্য গেলে তিনি সালমাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আরও দেড় ঘন্টা আগে মারা গেছে সালমা।
অপারেশনের সময় ওটিতে থাকা সেবিকা দীপা রানী বলেন, ডাক্তার রুনা রহমান প্রায় ১০ থেকে ১৫ বার তাকে অজ্ঞান করার ইনজেকশন দেন। এদিকে আনোয়ার উল্যাহ জানান, রুনা রহমান সার্জারি ডাক্তার নন।
উপজেলার কালমেঘা ইউপি চেয়ারম্যান ও পাথরঘাটা পৌর মেয়র ক্লিনিকে গিয়ে বিষয়টি মিটিয়ে মরদেহটি বাড়িতে পাঠিয়ে দেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো.খবীর আহমেদ ফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম