পলাশে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নরসিংদী প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ০৪:৪৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৪:৫০

ধর্ষণ নরসিংদীর পলাশে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ জুলাই) দুপুরে পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের টান চলনা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে থানা পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত আবু তাহের (৩৫) পালিয়ে গেছে। সে চলনা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। 
 পলাশ থানার ডিউটি অফিসার (কর্তব্যরত) উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,বিদ্যালয়ে যাওয়ার পথে এক সন্তানের জনক আবু তাহের পেছন দিক থেকে ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে  গায়ের ওড়না ও দড়ি দিয়ে মেয়েটিকে বেঁধে ফেলে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। আহতাবস্থায় শিশুটি বাড়িতে পৌঁছালে অভিভাবকরা পলাশ থানায় খবর দেয়। পুলিশ ধর্ষণের শিকার শিশু ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম