ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে নিজ বাসায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে করেছে এক বখাটে তার বাসায় গিয়ে ধর্ষণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি স্কুল থেকে অর্ধবার্ষিক পরিক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়িতে আসলে এলে, আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে ঝাপিয়ে পড়ে। সে একই গ্রামের মর্তুজা সিকদারের পুত্র মুক্তার সিকদার(৩৫)।
এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ঘটনার সময় মেয়েটির বাবা পাটক্ষেতে ও মা অন্যের বাড়িতে কাজে গিয়েছিলো।
এলাকাবসী রক্তাক্ত অবস্থায় প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে পরে সন্ধ্যার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। দ্রুততম সময়ে থানায় মামলা করে এই নৃষংশতার প্রকৃত বিচারের সব ধরনের সহযোগিতা করবেন। তিনি আরও বলেন বখাটে মুক্তার এলাকায় দীর্ঘদিন যাবত মেয়েদের উত্যক্ত করে আসছিলো।








